আগামী সপ্তাহে উন্মোচিত হবে নিনটেন্ডো সুইচ

৪ ডিসেম্বর, ২০১৯ ২১:৫০  
আগামী সপ্তাহে চীনে উন্মোচিত হবে নিনটেন্ডো সুইচের অফিশিয়াল চায়নিজ সংস্করণ। টেনসেন্ট এবং নিনটেন্ডো আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। খবর দ্য ভার্জ। একটি নিনটেন্ডো সুইচ এবং নিউ সুপার মারিও ব্রোসের বান্ডেল বিক্রি হবে প্রায় ২৯৭ ডলারে। তবে শিগগিরই অন্যান্য গেম যেমন মারিও কার্ট ৮ এবং সুপার মারিও ওডেসিও আসছে। ইতিমধ্যেই চীনে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কনসোলটি বিক্রি শুরু হবে। সাথে থাকছে এক বছরের বিক্রয়োত্তর ওয়ারেন্টি। ডিবিটেক/বিএমটি